,

১১ ডিসেম্বর পর্দায় আসছেন সিয়াম-পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : ‘‘আজ আমি ভীষণ খুশি। কারণ, আজ আমার বাবার জন্মদিন, আগামীকাল আমার জন্মদিন। আর এরমধ্যেই আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ চূড়ান্ত হলো। মানে আগামী ১১ ডিসেম্বর আমার সন্তানসম প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাবে।’’

এভাবেই ৩০ নভেম্বর সন্ধ্যায় নিজের অনুভূতি প্রকাশ করছিলেন টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী।

জানালেন, দফায় দফায় আলোচনা করে এই তারিখটি চূড়ান্ত করা হয়েছে। গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক সিয়াম জুটির প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। তবে করোনাসহ নানা জটিলতায় ছবিটি আটকে ছিল।

এদিকে সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষ থেকে থেকেও মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

সংস্থাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনও বিদ্যমান। তবে আমরা মনে করি, প্রেক্ষাগৃহ বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের সিনেমাটি মুক্তি দেওয়ার সাহস করছি। আশা করছি, অন্য প্রযোজকরাও এগিয়ে আসবেন।’

‘বিশ্বসুন্দরী’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্তসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম