শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা চ্যানেল পাড়ি দিলেন পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে কক্সবাজার টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন সাঁতারু পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার হিসেবে কর্মরত আছেন।

সোমবার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সাতার শুরু করে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছার মাধ্যমে তিনি এ চ্যানেল পাড়ি দিয়েছেন।

চ্যানেল পাড়ির অভিজ্ঞতা সম্পর্কে অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার মিশু বিশ্বাস জানান, কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯ টা ২৫ মি‌নি‌টে সাঁতার শুরু করা হয়। সাঁতারে ১৬ কি‌লো‌মিটার পথ অতিক্রম করে বি‌কাল ৩টায় ৪৮ মি‌নি‌টে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাই। এই চ্যা‌নেল‌ পাড়ি দিতে ৬ ঘণ্টা সময় লে‌গেছে।

তিনি বলেন, চার মাস আগেও সাঁতার জানতাম না। কিন্তু এই চারমা‌সে সাঁতার শি‌খে এমন এক‌টি চ্যা‌নেল পা‌ড়ি দি‌তে পার‌বো, এটা স‌ত্যিই আমার জন্য গ‌র্বের। এই অর্জন, আগামী‌তে আরও ভা‌লো কিছু কর‌তে উৎসাহ দি‌বে।

২০২১ সালে মালয়েশিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

উলেখ্য, ২০১৯ সালের নভেম্বর মাসে সিঙ্গাপুরে ও ডিসেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হাফ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও ২০২০ সালের জানুয়ারি মাসে কক্সবাজার এ অনুষ্ঠিত মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে সফলতার সাথে দৌড় সম্পন্ন করেন।-ডিএমপি নিউজ

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা