শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কেই ঝরল মাইক্রোবাসের দুই যাত্রীর প্রাণ

news-image

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে এক গাড়ির ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (৩০ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের বাসিন্দা সানোয়ার হোসেন ও একটি ট্যোবাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া।

টাঙ্গাইল গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ওসি মো. কামাল হোসেন জানান, ওই ট্যোবাকো কোম্পানির চারটি কাভার্ডভ্যান ও একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। জালদো ব্রিজের কাছে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় বিপরীতমুখী একটি অজ্ঞাত গাড়ি। এতে মাইক্রোবাসে থাকা দুইজন নিহত ও তিনজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। আর আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ