রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান স্ত্রীসহ গ্রেপ্তার

news-image

পটুয়াখালী প্রতিনিধি : ইটভাটা চালাতে চাঁদা না দেয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মো. শাহআলমকে কুপিয়ে গুরুত্বর জখম করার ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমু মীরকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত তিনটার দিকে তারিকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে ও তার স্ত্রী এলিজা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে রবিবার বিকেলে কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার বিসমিল্লাহ নামের নিজের ইটভাটায় অবস্থান করছিলেন মুক্তিযোদ্ধা শাহআলম। এ সময় চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীর ও তার স্ত্রী খাদিজা আক্তার এলিজার নেতৃত্বে ওই মুক্তিযোদ্ধার উপর দেশীয় অস্ত্র নিয়ে ১৫/২০ জনের ক্যাডার সশস্ত্র হামলা চালায়।

পরে গুরুত্বর জখম মুক্তিযোদ্ধা মো. শাহআলমকে প্রথমে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার পর পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী বাদী হয়ে রাতেই কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মারধরের ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার স্ত্রীসহ ৫ জনকে রাত তিটার দিকে গ্রেফতার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী