শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতে যুক্তরাজ্যে সাইবার হামলা উত্তর কোরিয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকায় সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। মূলত মানবদেহে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর বলে প্রমাণিত একটি ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতেই এ হামলা। খবর সিএনএন’র।

ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেশটির প্রখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের বিজ্ঞানীদের সহায়তায় করোনার ওই ভ্যাকসিন আবিষ্কার করেছে।

নেটওয়ার্কিং সাইট লিংকডইন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রথমে আস্ট্রাজেনেকার কর্মীদের সঙ্গে ভুয়া কাজের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। এর পর চাকরির কাগজ পাঠানোর নাম করে সেই কর্মীদের কাছে গোপনে ক্ষতিকর কোড পাঠানো হয়। একবার সেসব কাগজ কম্পিউটারে ডাউনলোড করলেই সে কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে। যাদের মাধ্যমে তথ্য হাতানোর চেষ্টা করা হয়েছে তারা কোনো না কোনোভাবে কোভিড-১৯ গবেষণার সঙ্গে যুক্ত। তবে প্রয়োজনীয় তথ্য নিতে হ্যাকাররা সফল হয়নি বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে জেনেভার উত্তর কোরীয় দূত বা দেশটির সংবাদমাধ্যম, এমনকি আস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রস্তুতকারকেরা কেউ-ই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অতীতেও সাইবার হামলার নানা অভিযোগ অস্বীকার করে এসেছে উত্তর কোরিয়া।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ