,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশের ঝোপ থেকে  অজ্ঞাত শিশু উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাসুদেব সড়কের পাশে ঝোপ থেকে জীবিত অবস্থায় (৫ মাসের) এক অজ্ঞাত ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার(২৯ই নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সদর থানার পুলিশ অজ্ঞাত শিশুটিকে উদ্ধার করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ওই সড়ক দিয়ে যাওয়ার পথে পারভীন আক্তার নামের ওই মহিলা ও স্থানীয় কয়েকজন লোক অজ্ঞাত স্থান থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর ওই সড়কের পাশের একটি ঝোপের ভেতর শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ শিশুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মো. শওকত হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি। শিশুটিকে গাইনি ও শিশু কনসালটেন্ট ট্রিটমেন্ট করছে। তবে আগামীকাল আরোও পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির অবস্থা বোঝা যাবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,  শিশুকে উদ্ধারে সহযোগিতাকারি মহিলা পারভীন আক্তারের তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল ও পুলিশের সহযোগিতায় শিশুটি দেখবাল করা হচ্ছে। শিশুটির পরিবারের খোঁজ পাওয়া গেলে পরবর্তীতে আইনগত বিধি মোতাবেক হস্তান্তর করা হবে৷

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের