,

বিদেশ গিয়ে না ফিরে ঢাবির দুই শিক্ষক চাকরি হারালেন

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : অননুমোদিতভাবে দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেট।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেটে উপস্থিত একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের প্রভাষক নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম।

মিটিংয়ে উপস্থিত থাকা এক সিন্ডিকেট সদস্য বলেন, ‘অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের দুই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে তাদের চাকরিতে যোগদান করার জন্য কয়েকবার চিঠি দেয়া হলেও তারা যোগদান করেননি। পরে সিন্ডিকেটে তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়।’

এছাড়া সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রি অর্জনের আগে ডক্টর ব্যবহার করা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার সাহাকে হাইকোর্টের আদেশ সাপেক্ষে চাকরিতে বহাল করা হয়েছে।

এদিকে, নকল মাস্ক সরবরাহের কারণে গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমীন জাহানের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। আদালতে প্রক্রিয়াধীন তার বিষয়টি মীমাংসা হওয়ার পর তার শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক