,

ইয়েমেনে ৯ মাস ধরে বন্দি ৫ বাংলাদেশিসহ ২০ নাবিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় প্রায় ৯ মাস ধরে পাঁচ বাংলাদেশিসহ ২০ নাবিক বন্দি জীবন কাটাচ্ছেন। গত ফেব্রুয়ারি থেকে তারা সেখানে বন্দি রয়েছেন। এদের মধ্যে একজন মুর্শিদাবাদের একটি জাহাজের সহযোগী ক্রু। তিনি সেখানে বন্দি হওয়ার তিন মাস পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।

তার পরিবারের লোকজন রাজস্থানের ভারতপুরের তালগ্রামে বাস করেন। তিনি তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার পরই ওই নাগরিকদের বন্দি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গত বছরের ডিসেম্বরে বেঙ্গালুরুভিত্তিক একটি জাহাজ কোম্পানিতে যোগ দেন হিরন শেখ সিদ্দিকি। তিনিসহ ২০ জন ফেব্রুয়ারিতে ইয়েমেনে আটকা পড়েন। পরবর্তীতে গত মে মাসে তিনি তার বাড়িতে ফোন করেন। হিরন শেখ জানান, তিনি ছাড়াও বন্দিদের মধ্যে আরও ১৩ জন ভারতীয় নাবিক রয়েছেন। এছাড়া বাংলাদেশের পাঁচজন এবং মিসরের একজন নাবিকও তাদের সঙ্গে বন্দি জীবন-যাপন করছেন।

তারা গত ৩ ফেব্রুয়ারি ওমান থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা করেছিলেন। যাত্রা করার কিছুদিন পর খারাপ আবহাওয়ার কারণে তারা ইয়েমেন বন্দরে নোঙ্গর ফেলতে বাধ্য হন। তারা সে সময় এটা ভুলে গিয়েছিলেন যে, এটা একটি যুদ্ধ-বিধ্বস্ত এলাকা। সামগ্রিক বিপদের কথা সে সময় তাদের মাথায়ই ছিল না।

গত ১২ ফেব্রুয়ারি ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনীর পরিচয়ে বেশ কয়েকজন ওই নাবিকদের বন্দি করে নিয়ে যায়। তাদের সেখান থেকে সানায় নিয়ে যাওয়া হয় এবং তখন থেকেই একটি হোটেলে বন্দি করে রাখা হয়। তাদের কাছ থেকে তাদের পাসপোর্ট এবং জাহাজের সব কাগজপত্র নিয়ে যাওয়া হয়।

হিরন শেখের বাবা-মা জানিয়েছেন, এতদিন ধরে তাদের ছেলে কেমন আছে সে বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, বন্দিদের মধ্যে ভারতের কেরালার দুজন, মহারাষ্ট্রের সাতজন, তামিলনাড়ুর দুজন, একজন উত্তরপ্রদেশের, একজন রাজস্থানের এবং একজন পুদুচেরির।

কর্ন সুবর্ন ওয়েলফেয়ার সোসাইটি নামে ভারতের একটি এনজিও সংস্থা বলছে, তারা এ বিষয়টি জানতে পেরেছে এবং গত ১৬ নভেম্বর এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। ওই এনজিওর সেক্রেটারি মতিউর রহমান বলেন, ‘আমরা নাবিকদের দুরাবস্থার কথা জানতে পেরেছি। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ওই ক্রু সদস্যদের মুক্তির জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি