শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

news-image

বিনোদন ডেস্ক : অনির্বাণ-মধুরিমাকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনেতা নিজেই ফাঁস করলেন নিজের বিয়ের কথা। টলিউডের নবদম্পতির ছবি পোস্ট করে টুইটারে অঙ্কুশ লিখলেন, ‘শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমিও ঠিক করলাম আমি সেরে ফেলি। শিগগিরই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’ প্রসঙ্গত, অনির্বাণের সঙ্গে বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন অঙ্কুশ।

টলিপাড়ার হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বন্ধুত্ব এবং প্রেম নিয়ে ১০ বছর পার করে ফেলেছেন তারা। পরিবার থেকে অনুরাগী মহল, তাদের প্রেমের কাহিনি গোপন নেই আর কারও কাছেই। তবে কি নতুন বছরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা? অঙ্কুশের টুইট কিন্তু সে দিকেই ইশারা করছে।

রিয়েল লাইফ পার্টনারশিপের অনেক বছর কেটে গেলেও, অফস্ক্রিন এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ