গ্যালারিতে অজি তরুণীকে বিয়ের প্রস্তাবের ভিডিও ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : বড় রান তাড়া করতে নেমে রীতিমতো চাপে বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা। এর মধ্যেই একেবারে ফিল্মি স্টাইলে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) হাঁটু মুড়ে বসে অস্ট্রেলিয়ান বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন ভারতীয় যুবক। তাতে ‘হ্যাঁ’ বললেন তরুণী। ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট দ্বৈরথের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই দৃশ্য।

রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে চার উইকেটে ৩৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে ভালো শুরু করলেও কিছুক্ষণ পরই ধাক্কা খায় ভারত। তারপর ইনিংসের হাল ধরেন বিরাট ও শ্রেয়স। ২১ তম ওভার শুরুর আগে সিডনির ঐতিহাসিক গ্যালারিতে ভারতীয় জার্সি পরে এক যুবক হাঁটু মুড়ে বসে অস্ট্রেলিয়ান বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। যিনি অস্ট্রেলিয়ার জার্সি পরেছিলেন। তবে দু’দেশের ব্যবধান তাদের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়ায়নি। বরং বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেন তরুণী। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

সেই বিয়ের প্রস্তাবের পুরো দৃশ্য বড় পর্দায় ধরা পড়েছে। স্টেডিয়ামে উপস্থিত অন্য দর্শকরাও তা উপভোগ করেন। তরুণী ‘হ্যাঁ’ বলতে তারস্বরে চিৎকার করে ওঠেন তারা। হাততালি দিতে দেখা যায় অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে। ধারাভাষ্যকাররা আবার বলেন, ‘কারা বলেছে, ভারত এবং অস্ট্রেলিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ হয়!’ পরে অস্ট্রেলিয়ার ক্রিকেটের তরফে টুইটারে বলা হয়, ‘আজ রাতের কি এটাই সবথেকে ঝুঁকিপূর্ণ খেলা ছিল? উনি হ্যাঁ বলেছেন এবং গ্লেন ম্যাক্সওয়েল অনুমোদন দিয়েছেন।’

গ্যালারিতে অবশ্য ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ধরা পড়লেও মাঠে বিরাটদের কোনওরকম পাত্তা দেননি স্টিভ স্মিথরা। ভারতকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় অজিরা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ