ইনজুরিতে মুমিনুল হক

news-image

স্পোর্টস ডেস্ক : একটা ধাক্কা জয় করে বঙ্গবন্ধু টি-২০ কাপের শুরুতেই মাঠে ফিরেছিলেন মুমিনুল হক। করোনার কারণে তার বঙ্গবন্ধু কাপের শুরুতে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেও বৃদ্ধা আঙ্গুলের ইনজুরিতে বঙ্গবন্ধু কাপ শেষ হয়ে গেছে মুমিনুল হকের।

বিষয়টি সমকালকে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক নিশ্চিত করেছেন। এছাড়া গাজী গ্রুপের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, আসরের বাকি ম্যাচে খেলার সম্ভাবনা নেই তার। বাঁ-হাতি এই ব্যাটসম্যান তাই এখন জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে সুস্থ হয়ে মাঠে ফেরার লড়াইয়ে নামবেন।

বঙ্গবন্ধু টি-২০ কাপে অংশ নেওয়া ক্রিকেটাররা বায়ো বাবলের মধ্যে ছিলেন। করোনাকালে আসরটি যাতে কোন ঝামেলা ছাড়াই আয়োজন করা যায়, সেজন্য পরিবার থেকে আলাদা আছেন ক্রিকেটাররা। কিন্তু মুমিনুলের যেহেতু ইনজুরিতে আসর শেষ হয়ে গেছে, তিনি তাই বায়ো বাবল ছেড়ে যোগ দিয়েছেন পরিবারের সঙ্গে।

বঙ্গবন্ধু কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম দুই ম্যাচ খেলে দুটিতেই বড় জয় পেয়েছে। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাতে ৮৮ রানে অলআউট করে ১১ ওভারেই ৯ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম। ওই ম্যাচে মুমিনুল ৮ রানের হার না মানা ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে খুলনাকে ৮৬ রানে অলআউট করে দেয় চট্টগ্রামের মুস্তাফিজ-নাহিদুলরা। ওই ম্যাচেই ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে চট্টগ্রাম।

দলের হয়ে মুমিনুল সর্বশেষ খেলা ওই ম্যাচে করেন ৫ রানের হার না মানা ইনিংস। দুই ম্যাচেই ব্যাট হেসেছে লিটন দাস-সৌম্য সরকারের। এর মধ্যে লিটন দুই ম্যাচে যথাক্রমে ৩৪ ও ৫৩ রান করেন। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৪৪ ও ২৬ রান। সৌম্য-লিটনের ব্যর্থতার দিনে হাল ধরতে হতো মুমিনুলের। কিন্তু তার আগেই ছিটকে গেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী