শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পিএইচডি ডিগ্রি অর্জন

news-image

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডির বিষয় ছিল-‘বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস অব বর্ডার গার্ড বাংলাদেশ: ইস্যু ইন ট্রান্সন্যাশনাল থ্রেট।’

বিইউপি-এর একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় রোববার এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। সেনাবাহিনী প্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ