,

৬০ পৌরসভায় নির্বাচন মধ্য জানুয়ারিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : মধ্য জানুয়ারিতে অন্তত ৬০ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর অর্ধেক পৌরসভায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

রোববার নির্বাচন কমিশন (ইসি) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। প্রনির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভা হয়।

করোনা মহামারির মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় কমিশন। প্রথম ধাপে ২৫ পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর নির্বাচন হবে। দেশের ৩২৯ পৌরসভার মধ্যে আরও প্রায় ১৭০টির ভোট হবে ফেব্রুয়ারির মধ্যে।

ইসি সচিব মো. আলমগীর জানান, কমিশনের বৈঠকে তিনটি ধাপে ১৬৯ পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট মধ্য জানুয়ারি, তৃতীয় ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে। আর চতুর্থ ধাপের ভোট হবে মধ্য ফেব্রুয়ারিতে।

তিনি বলেন, দ্বিতীয় ধাপের পৌরসভার ভোটের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হতে পারে। প্রত্যেক ধাপে ইভিএমে ভোট হবে ৩০ পৌরসভায়। বাকিগুলোয় ব্যালটে ভোট হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা