,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় হেলাল(৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।নিহত হেলাল সরাইল উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়ার আব্দুল রশিদের ছেলে। সরাইল-নাসিরনগর সড়কের উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অটোরিকশা করে রোববার সকালে রাজমিস্ত্রীর কাজে যাওয়ার  বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাজমিস্ত্রী হেলাল। দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে হেলাল তার একটি মেয়ে ও ৬মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, সড়ক দূর্ঘটনায়  নিহতের লাশ  ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রক্রিয়াধীন আছে।লিখিত অভিযোগের প্রাপ্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি