,

ভারতের বিপক্ষে আবারও অস্ট্রেলিয়ার রানের পাহাড়

news-image

স্পোর্টস ডেস্ক : সিডনিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ভারতকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকলে হলে ৫০ ওভারে ৩৯০ রান করতে হবে কোহলিদের। ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে আজও ৬২ বলে শতক করেছেন স্টিভ স্মিথ।

গত ম্যাচের মত এ ম্যাচেও অস্ট্রেলিয়াকে দুর্দান্ত সূচনা এনে দেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে ১৪২ রান তুলেন এই দুজন। ওয়ার্নার ৮৩ ও ফিঞ্চ ৬০ করেন। দলীয় ১৫৬ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ১৩৬ রানের বিশাল জুটি গড়েন মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ। লাবুশানে ৭০ রানে ফিরলেও সিরিজে টানা দ্বিতীয় শতক ‍তু্লেছেন স্মিথ। ২ ছক্কা ও ১৪ চারে ৬৪ বলে ১০৪ রান করে সাজঘরে ফিরেন তিনি।

ব্যাট হাতে এ ম্যাচেও ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ২৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন এই ডানহাতি।

ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৩টি উইকেট দখল করেন। এ ছাড়া বুমরাহ, শামি ও হার্দিক একটি করে উইকেট লাভ করেন।

প্রথম ওয়ানডেতে কোহলিদের ৬৬ রানে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছেন অ্যারন ফিঞ্চরা। তাই আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে অজিদের।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের