,

৩ ও ৪ ডিসেম্বর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে অবস্থানরত মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আগামী ৩ ও ৪ ডিসেম্বর নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হচ্ছে।

এরই মধ্যে ভাসানচরে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন ও মনিটরিংয়ের জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে পাঁচ সদস্যের একটি পরিদর্শন ও মনিটরিং টিম গঠন করা হয়েছে।

এ কমিটির দলনেতা স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদউদ্দিন মিঞা জানান, রোববার মিয়ানমারের নাগরিকদের ভাসানচরে স্থানান্তর শুরু হওয়ার কথা ছিল। তারা চিঠিও পেয়েছিলেন। তবে পরবর্তীতে আরেকটি চিঠি দিয়ে আগামী ৩ ও ৪ ডিসেম্বরের কথা বলা হয়েছে।

তিনি আরো জানান, কক্সবাজারের রোহিঙ্গাদের জন্য ভাসানচরে ২০ শয্যার একটি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। মূলত চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এসব দেখভাল করছেন।

এর আগে, গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ড. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সদস্যরা ভাসানচরে উপস্থিত থেকে সেখানে স্থাপিত হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলো পরিদর্শন করবেন এবং রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কক্সবাজার থেকে নোয়াখালী জেলার ভাসানচরে স্থানান্তরের স্বাভাবিক কার্যক্রম মনিটর করবেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা