রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে পয়েন্ট হারাল পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : বোর্দোর বিপক্ষে নিজেদের মাঠে পয়েন্ট হারিয়েছে পিএসজি। শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন নেইমার। মোইজে কিন পিএসজিকে এগিয়ে নেওয়ার পর বোর্দোর পয়েন্ট নিশ্চিত করেন ইয়াসিন আদলি।

লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল শিরোপাধারীরা। টানা আট জয়ের পর গত সপ্তাহে মোনাকোর মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা।

ঘরের মাঠে দশম মিনিটে তিমোথি পেম্বেলের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে পিএসজি। প্রতিপক্ষের কর্নার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান তরুণ এই ফরাসি ডিফেন্ডার।

২৭তম মিনিটে সফল স্পট-কিকে সমতা ফেরান নেইমার। লিগ ওয়ানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি ৫০তম গোল।

ডি-বক্সে তিনি নিজে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি।

২৮তম মিনিটে নেইমারের জোরালো শট গোলরক্ষক ফেরানোর পর পেয়ে যান কিন, ফাঁকা জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে নেন তরুণ এই ইতালিয়ান ফরোয়ার্ড।

৬০তম মিনিটে সমতা ফেরায় সফরকারীরা। ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন দুই মিনিট আগেই বদলি নামা ইয়াসিন।

শেষ ১০ মিনিটে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল একাধিকবার, কিন্তু কাজে লাগাতে পারেনি কেউই।

১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বোর্দো।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী