,

নুসরাতকে পা ভেঙে দেওয়ার হুমকি স্বামী নিখিলের!

news-image

বিনোদন ডেস্ক : দোরগোড়ায় ’২১-এর নির্বাচন। একের পর এক ছবির শুটও শেষ করছেন। সব মিলিয়ে ব্যস্ত নুসরাত জাহান। এতটাই ব্যস্ত যে স্বামী নিখিল জৈনকে সময় দিয়ে উঠতে পারছেন না তিনি। ভারতীয় গণমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়।

মাঝে টিকটক ভিডিও করে শিরোনামে ছিলেন এই সাংসদ-তারকা। কিন্তু এবার দলে টেনেছেন স্বামীকেও। সম্প্রতি নুসরাত জাহান ও নিখিল জৈনের একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের দেখে হতভম্ব নেটিজেনরা।

সেই টিকটক ভিডিওতে সেই কথাই স্পষ্ট যে স্ত্রীর এত ব্যস্ততায় যেন প্রচণ্ড ক্ষুব্ধ নিখিল! নীল টি-শার্ট, সাদা শর্টস পরে ফ্রাইং প্যান হাতে বন্ধ দরজার বাইরে তর্জন-গর্জন, ‘বউ বউয়ের মতো থাকো! বাইরে বের হয়ে আসো একবার! পা ভেঙে রেখে দেব!’। নিখিলের মুখে এমন বাণী শুনেই রণংদেহী মেজাজে বেরিয়ে এলেন নুসরাত। কোনো কথা বলার প্রয়োজন ছিল না তার। স্ত্রী’কে দেখে যেন হিংস্র বাঘের বদলে ভিজে বিড়াল হয়ে গেলেন নিখিল জৈন! জোড় হাতে নুসরাতকে বলছেন, ‘তুম যো আয়ে জিন্দেগি মে বাত বন গয়ি…!’

বিয়ের পর থেকে এভাবেই সব সময় এক সঙ্গে তাঁরা। মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে, হিন্দু নারীর সাজ গায়ে তোলার জন্য কম ট্রোলড হতে হয়নি নুসরাতকে। নিখিল তখনও এভাবেই নুসরাতের পাশে। এক জোটে তারকা দম্পতি উড়িয়ে দিয়েছেন সব বিতর্ক।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম