রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিংয়ে ফিরলেন অপূর্ব, সঙ্গে সাবিলা

news-image

বিনোদন ডেস্ক : করোনা জয় করে অবশেষে শুটিংয়ে ফিরলেন অপূর্ব। হাসপাতাল থেকে ফিরে বাসায় সম্পূর্ণ বিশ্রামে থেকে একদম সুস্থ হয়ে তবেই ফিরেছেন কাজে। শুক্রবার নাটকের শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়ান জনপ্রিয় এই অভিনেতা।

রাজধানীর উত্তরায় অংশ নেওয়া এই নাটকের নাম ‘তোমার হাতটি ধরে’। মুরসালিন শুভর গল্পে এটি পরিচালনা করছেন এস আর মজুমদার। নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। রোমান্টির ঘরানার এই নাটকটিতে রোমান্টিকতার পাশাপাশি কমেডিও দেখা যাবে।

নির্মাতা জানান, ‘তোমার হাতটি ধরে’ রোমান্টিক কমেডি নাটক। এই সময়ে রোমান্টিক অভিনেতা হিসেবে অপূর্বর বিকল্প নেই। রোমান্টিকতার বাইরে এখানে কমেডিও দেখা যাবে, যেটা দর্শকদের বাড়তি আনন্দ দেবে। কমেডি বলতে আবার ভাঁড়ামো কিছু নয়; স্বাভাবিকের মধ্যেই যেটা হাসির খোঁড়াক জন্মাবে মুহূর্তে। অপূর্ব, সাবিলার মাঝখানে হাসির খোঁড়াকের জন্ম দেবে টিয়া পাখি। আশা করছি দর্শকরা বেশ উপভোগ করবেন।

অপূর্ব বলেন, আলহামদুলিল্লাহ! অবশেষে আমি আমার প্রিয় কর্মস্থলে ফিরেছি। এই সময়টাতে অনেক অনেক মানুষের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি যা আসলে বলে শেষ করা যাবেনা। শারীরিক দিক থেকে একটু দুর্বল লাগলেও কাজে ফিরে সেটা আর অনুভব হচ্ছে না। কাজের বাইরে ও নির্মাতা ব্যক্তিগতভাবে যথেষ্ট স্পেস দিচ্ছেন এবং টেক কেয়ার করছেন। এমন ভালোবাসা কয়জনে পায়! আমি একদমই ঠিক আছি।

তিনি আরও বলেন, এই নাটকটি বেশ মজার, রোমান্টিক কমেডি। আমার একটা টিয়া পাখি আছে যেটার নাম জুলি। পাখিটাকে যখন যেটা বলতে বলি সে ঠিক তার উল্টোটা করে আমাকে বিপাকে ফেলে দেয়। এরকমই একটা মজার গল্পে কাজটি করছি।

অপূর্ব ও সাবিলা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, হিন্দোল রায়, অ্যাথেনা প্রমুখ। সাউন্ডটেকের ব্যানারে নাটকটি শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত মুক্ত হবে বলে জানা যায়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী