,

পদ্মার তীরে দেশে প্রথমবারের মতো ইলিশ উৎসব

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের মাওয়ার পদ্মার তীরে দেশে প্রথম বারের মতো পালিত হলো ইলিশ উৎসব। শুক্রবার দিনব্যাপী শিমুলিয়া ঘাটের নদী বন্দর মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

প্রজন্ম বিক্রমপুরের আয়োজনে ও ব্যাংক এশিয়ার পৃষ্ঠপোষকতায় ৩৪টি স্টল বসিয়ে পদ্মা নদীর ইলিশসহ বিভিন্ন জাতের মাছ নিয়ে উৎসবটি মেলায় পরিণত হয়।

এ সময় দর্শনার্থীরা পদ্মার ইলিশ ক্রয়সহ স্টল থেকে ইলিশ ভাজা খেয়ে আনন্দ উপভোগ করেন।

আয়োজক কমিটি জানান, বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে ইলিশ। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ থেকে আমরা বৈদেশিক অর্থ উপার্জন করছি। স্বাদে ও বাণিজ্যে শীর্ষে পদ্মার ইলিশ।

জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ক্রেতা বিক্রেতাদের মাঝে জনসচেতনতার লক্ষেই এ ইলিশ উৎসবের আয়োজন করা হয়।

প্রজন্ম বিক্রমপুরের আহ্বায়ক মীর নাসির উদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্যারিস্টার শিমুল কিবরিয়ার সঞ্চালনায়, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা প্রশাসন মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেনসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ ইলিশ উৎসবে বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি