,

শত পর্বে ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’

news-image

বিনোদন ডেস্ক : শত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’। আগামীকাল রোববার প্রচার হবে এর ১০০তম পর্বটি। রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, আরফান, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।

পুরান ঢাকার লালবাগের একটি মহল্লার দুই পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকের গল্প। তারা মিয়া ও বাদশা মিয়া চাচাতো ভাই। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। জনপ্রিয় চাঁন বিরিয়ানির মালিক তারা মিয়া। তার দোকানের ঠিক বিপরীতে বাদশা মিয়া চালু করেছে নিউ চাঁন বিরিয়ানি। দুই দোকানের মধ্যে প্রতিযোগিতা চলে সারাক্ষণ।

এদিকে বাদশার বোন হোসনে আরা পছন্দ করে তারা মিয়াকে। নানা কৌশলে তারা মিয়ার সাথে দেখা করে সে। তারা মিয়াও তাকে মনে মনে পছন্দ করে। দু’জনের মায়ের মধ্যে নিয়মিত আয়োজন করে ঝগড়া চলে। তারা মিয়ার পেছনে মানুষ লাগিয়ে রাখে বাদশা মিয়া। কীভাবে তাকে ঘায়েল করা যায় সেই চেষ্টায় থাকে সারাক্ষণ। এমনই সব মজার ঘটনার মধ্যে এগিয়ে চলে নাটকের গল্প।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম