রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১০

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বহিরাগত ক্যাডার ডেকে ওই শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, শনিবার ঢাকা থেকে একটি দল রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজ পরিদর্শনে আসবে। এ খবর পেয়ে ওই কলেজের শিক্ষার্থীরা সেখানে শুক্রবার বিকালে যায়। এরপর বহিরাগত ক্যাডার ডেকে ওই শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
এর আগে এই মেডিকেল কলেজটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাইগ্রেশন করে অন্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এ হামলার কলেজ কর্তৃপক্ষে দায়ী করেছেন শিক্ষার্থীরা।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, শিক্ষার্থীদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষই অভিযোগ করেনি।

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদনহীন প্রতিষ্ঠানটি কয়েক দফায় ২২৫ শিক্ষার্থী ভর্তি করা হয় এ প্রতিষ্ঠানটিতে। গত ২ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণলয়ের উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। এর আগে, গত ২৫ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী