,

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ রাশিয়ার মধ্যস্থতায় বন্ধ হওয়ায় ফ্রান্স ক্ষুব্ধ

news-image

অনলাইন ডেস্ক : আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ রাশিয়ার মধ্যস্থতায় বন্ধ হওয়ায় ফ্রান্স ক্ষুব্ধ হয়েছে। যুদ্ধের প্রথম থেকেই আর্মেনিয়ার সরাসরি পক্ষ নেয়া ফ্রান্স মনে করেছিল তুরস্কের সমর্থনে লড়াই করা আজারবাইজান সহজেই পরাজিত হবে।

এদিকে ফ্রান্স থেকে আর্মেনিয়াকে সামরিক সহায়তা দেয়ার কথাও বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কিন্তু তুর্কি ড্রোন আর ইসরাইল থেকে আমদানিকৃত সমরাস্ত্রে সজ্জিত আজারবাইজান প্রতিপক্ষ আর্মেনিয়াকে নাকানি চুবানি খাইয়েছে। যুদ্ধে দৃশ্যত পরাজয় বরণ করেছে আর্মেনিয়া। যার কারণে আর্মেনিয়ার পরাজয় পরোক্ষভাবে ফ্রান্সেরও পরাজয় হিসেবে ধরে নিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

শুক্রবার ফরাসি ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, নাগারনো-কারাবাখে আর্মেনিয়ার পরাজয়ের পর সেখানে নিজেদের প্রভাব ধরে রাখার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ফ্রান্স।
এ নিয়ে হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আর্মেনিয়ার একটি প্রতিনিধি দলের উদ্দেশে বলেছেন, ‘আমরা মনে করি এভাবে যুদ্ধবিরতি হওয়া উচিত হয়নি। এতে রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন ইস্যুর কোনো সমাধান হয়নি। তুরস্ক-রাশিয়ার আলোচনায় কারাবাখের সব সমস্যা সমাধান হতে পারে না।’

কারাবাখ অঞ্চলে আজারবাইজানের যে কোনো অভিযান চালানোর বিষয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি জানিয়ে আসছিল ফ্রান্স। বিশেষ করে আজারবাইজানের পক্ষে তুরস্ক সরাসরি সমর্থন করায় বিষয়টিকে ভাবিয়ে তুলেছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্সকে।

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী