,

বাংলাদেশের সঙ্গে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত করল ভারত

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত করেছে ভারত। ২৯ নভেম্বর ওই বৈঠক হওয়ার কথা ছিল। ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের প্রস্তুতি হিসেবে ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৈঠকের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু কোনো কারণ ব্যাখ্যা না করে বুধবার এক চিঠির মাধ্যমে বৈঠকটি স্থগিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৬ অথবা ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একটি ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সমঝোতা স্মারকের বিষয় ঠিক করতে ডিসেম্বরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লি সফর করবেন। হাসিনা-মোদি বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে কিছু থাকছে না বলেও জানিয়েছিলেন মোমেন।

বৈঠক স্থগিতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, ভারতীয় কর্তৃপক্ষ একটি চিঠি দিয়ে বৈঠক স্থগিত করেছে। সেখানে তারা অনিবার্য কারণে বৈঠক স্থগিতের বিষয়ে বলেছে। যদিও আমরা বৈঠকের জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক বিষয়ে আমরা যোগাযোগ রাখছি। এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সূত্র : দেশ রূপান্তর

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের