,

‘হৃদয় থেকে আমি একজন ফিলিস্তিনি’

news-image

অনলাইন ডেস্ক : ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক ম্যুহমান গোটা বিশ্ব। তবে তার প্রয়াণ বেশি স্তব্ধ করে দিয়েছে ফিলিস্তিনিদের। কারণ ম্যারাডোনা ছিলেন তাদের কাছে একজন খেলোয়াড়ের চেয়ে বেশি কিছু।

বুধবার হার্ট অ্যাটাকে মারা যান এ ফুটবল জাদুকর। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মাত্র দুই সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রোনিক্যাল জানায়, ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সরাসরি নিজের সমর্থন জানিয়েছিলেন ম্যারাডোনা।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি ছিল তার আকুণ্ঠ সমর্থন। ২০১৮ সালে জুলাই মাসের এক ভিডিওতে দেখা যায়, আব্বাসকে জড়িয়ে ধরছেন তিনি।

নিজের বুকের দিকে আঙুল ঠেকিয়ে ম্যারাডোনা ঘোষণা দেন, ‘হৃদয় থেকে আমি একজন ফিলিস্তিনি।’

ফিলিস্তিনি নেতাকে জড়িয়ে ধরার সেই ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টেও পোস্ট করেছিলেন ম্যারাডোনা।

দুবাইতে এক ফুটবল ম্যাচের আগে ফিলিস্তিনি দলকে সমর্থন দিয়েছিলেন তিনি। গ্যালারিতে ফিলিস্তিনি ব্যানারও প্রদর্শন করেছিলেন। এ ছাড়া ফিলিস্তিনি জাতীয় প্রতীক সাদা-কালো রুমাল কেফিয়াহ হাতেও দেখা গেছে তাকে।

২০১২ সালে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার বলেছিলেন, ‘আমি ফিলিস্তিনিদের এক নম্বর সমর্থক। আমি তাদের প্রতি সমর্থন এবং সহানুভূতি জানাই।’

ম্যারাডোনা বলেছিলেন, ‘আমি এই জাতিকে সমর্থন করি, কারণ সংগ্রাম করে আমি বেড়ে উঠেছি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি।’

২০১৪ সালে গাজায় ইসরায়েলি হামলার ঘটনায়ও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এ তারকা। সে সময় তিনি বলেছিলেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যা করছে, তা লজ্জাজনক।’

সেবছর ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন এবং এ আর্জেন্টাইন কিংবদন্তি তারকার মধ্যে একটি চুক্তির খবর প্রকাশ পেয়েছিল। তখন ছড়িয়ে পড়েছিল যে, ২০১৫ সালের এএফসি এশিয়ান কাপের জন্য ফিলিস্তিনি ফুটবলের দলের কোচ হচ্ছেন তিনি। যদিও পরবর্তীতে সেরকম কিছু দেখা যায়নি।

ফুটবল কিংবদন্তির মৃত্যুতে ফিলিস্তিনিরা টুইটারে শোক প্রকাশ করছেন। আব্বাসের সঙ্গে তার সেই ভিডিও, ফিলিস্তিনি জাতীয় পতাকা ও কেফিয়াহ হাতে তার বেশ কিছু ছবি পোস্ট দিচ্ছেন তারা। ক্যাপশনে উঠে এসেছে ফিলিস্তিন নিয়ে তার বক্তব্যগুলো।

ফিলিস্তিনের বিশিষ্ট সাংবাদিক রামজি বারউদ বলেন, ফিলিস্তিনে ম্যারাডোনাকে অপছন্দ করা সম্ভব নয়। তাকে ভালোবাসাই একমাত্র উপায় আছে আপনার হাতে।

তিনি বলেন, ‘আমাদের মতো দরিদ্র অবস্থা থেকেই ম্যারাডোনা উঠে এসেছিলেন। আমাদের জন্য এটি শুধু ফুটবল বা খেলার বিষয় না, এটি আমাদের জন্য আশার প্রতীকস্বরূপ। যে কোনো কিছু চাইলেই সম্ভব, এমন অনুভূতি আমাদের ভেতরে ছড়িয়ে পড়ে।’

রামজি বলেন, ‘ম্যারাডোনার মতো আমরাও বলতে চাই, আমরা আর্জেন্টেনিয়ান, আমরা লাতিন আমেরিকান।’

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক