বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলারি হবেন চমৎকার প্রেসিডেন্ট: ওবামা

9c6298bb06130d0e01046499cf2449eb-Untitled-1আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, হিলারি হবেন যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থানকালে গতকাল শনিবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ওবামা।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষে আজ রোববার প্রার্থিতা ঘোষণা দিতে পারেন হিলারি। এমন প্রেক্ষাপটে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করলেন ওবামা।
২০০৮ সালে দলীয় মনোনয়ন চেয়ে বর্তমান প্রেসিডেন্ট ওবামার কাছে হার মানেন হিলারি। ওবামা দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। ওই নির্বাচনে অংশ নিতে আজ প্রার্থিতার ঘোষণা দিতে পারেন সাবেক ফার্স্টলেডি হিলারি।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে পানামায় ওবামা বলেন, ‘২০০৮ সালে হিলারি দুর্দান্ত এক প্রার্থী ছিলেন। পরে সাধারণ নির্বাচনে আমার একজন বড় সমর্থক ছিলেন। তিনি অসাধারণ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি আমার বন্ধু।’
হিলারিকে উদ্দেশ করে ওবামা বলেন, ‘আমি মনে করি, তিনি একজন চমৎকার প্রেসিডেন্ট হবেন।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার ঘোষণা দিতে পারেন হিলারি।
একই সূত্রের ভাষ্য, প্রার্থিতার ঘোষণা দিয়ে হিলারি প্রার্থী বাছাই-প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ কেন্দ্র আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য সফরে যাবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা