,

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১ জন, অধিকাংশই পোশাককর্মী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। বুধবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বাসে করে স্থানীয় একটি পোশাক কারখানার কর্মীরা যাচ্ছিলেন। সকাল সাতটা নাগাদ সাও পাওলো রাজ্য থেকে ৩৪০ কিলোমিটার দূরের তাগুয়াই শহরের কাছে পৌঁছালে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

উদ্ধারকারীরা এসে দেখতে পায় সবখানে মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কারা বাসের যাত্রী ছিলেন আর কারা ট্রাকের আরোহী ছিলেন তা বলা অসম্ভব, জানায় পুলিশ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আহত ৪ জন মারা যান। মারাত্মক আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

রাজ্যের স্বাস্থ্যসচিব জেন গোরিঞ্চিন গ্লোবো নিউজ নেটওয়ার্ককে জানান, এ পরিস্থিতিতে রক্তের খুব প্রয়োজন। কিন্তু মহামারী করোনার কারণে আমাদের ব্লাডব্যাংক প্রায় শূন্য।

স্থানীয় গণমাধ্যম জানায়, বাসে ৫৩ জন যাত্রী ছিল। ট্রাকের চালক জীবিত আছে বলেও জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি