,

বিশ্বে একদিনে করোনায় রেকর্ড মৃত্যু ১২ হাজার, শনাক্ত ৬ লাখের বেশি

news-image

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় রেকর্ড মৃত্যু দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ হাজার ৯শ’র বেশি মানুষ। মোট প্রাণহানি ছাড়িয়েছে সোয়া ১৪ লাখ। আক্রান্ত ৬ কোটি ৭ লাখ।

বুধবারই প্রায় ৬ লাখ মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন। এদিনও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। পরপর দু’দিন ২২শ’র বেশি মৃত্যুতে, প্রাণহানি দু’লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে দেশটিতে। পৌনে দু’লাখ সংক্রমণে মোট আক্রান্ত ১ কোটি ৩১ লাখের বেশি।

এদিকে ৭শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ইতালি। দেশটিতে মোট প্রাণহানি ৫১ হাজারের বেশি। ৭শ’র মতো মৃত্যুতে যুক্তরাজ্যে প্রাণহানি সাড়ে ৫৬ হাজার।

পোল্যান্ড, ব্রাজিল, রাশিয়া, ইরান, জার্মানি, ফ্রান্স, স্পেনেও একদিনে মারা গেছেন গড়ে ৬শ’র মতো মানুষ। ব্রাজিলে ১০ মাসে মৃতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ছুঁইছুঁই; ভারতে ১ লাখ ৩৫ হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা