,

দীঘির প্রেমে অমিত হাসান!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। বহু সিনেমায় নায়ক হিসেবে যেমন দর্শকের মনে দাগ কেটেছেন তেমনি খল চরিত্রেও তিনি দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন। সাম্প্রতিককালে তাকে খল চরিত্রেই বেশি দেখা যায়। তবে যে চরিত্রেই তিনি থাকুন না কেন, দর্শকের জন্য তা বাড়তি আগ্রহের বিষয়।

তার সমসমায়িক অনেকে হারিয়ে গেলেও তিনি নিজেকে টিকিয়ে রেখেছেন অভিনয়ের বৈচিত্র্যতা দিয়েই। করোনাভাইরাসের প্রভাবের জন্য সব ধরনের শুটিং থেকে দূরে ছিলেন।

সেই বিরতি কাটিয়ে সম্প্রতি একটি নতুন সিনেমায় কাজ শুরু করেছেন অমিত হাসান। গত সপ্তাহ থেকে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামের একটি সিনেমার শুটিং শুরু করেন।

এখানে অমিত হাসানের বিপরীতে দেখা যাবে নতুন প্রজন্মের দীঘিকে। সেখানে দীঘির সঙ্গে রোমান্স করতেও দেখা যাবে অমিতকে।

এ সিনেমা প্রসঙ্গে অমিত হাসান জাগো নিউজকে বলেন, ‘গুণী একজন পরিচালক ঝন্টু সাহেব। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই ভালো। আমার শুটিং শেষ পর্যায়ে। এই গল্পটি একটি গ্রামীণ প্রেক্ষাপটের। এখানে আমার চরিত্রটির নাম শাহী। আমি দীঘিকে ভালোবাসি এবং আমাদের বিয়ে হওয়ার কথা। কিন্তু আমার বয়স বেশি হওয়ায় সমস্যা দেখা দেয়।

দীঘির পছন্দ আসিফকে। এ নিয়েই তৈরি হয় ক্রাইসিস। কিছু সিনেমাটিক টার্ন আছে। অনেক দিন পর একটু ভিন্ন আমেজের সিনেমায় কাজ করলাম। ভালো লাগছে।’

দীঘির সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘সিনেমার এ বিষয়টাই খুব দারুণ। কয়েকটা জেনারেশনের একটা মিলন ঘটে এখানে। দীঘি আমার কাছে মেয়ের মতো। সেই ছোট থেকে ওকে দেখছি, স্নেহ করছি। ওর বাবা-মা দুজনই আমাদের মানুষ, প্রিয়জন। সেই হিসেবে দীঘি আমাদের কোলে পিঠেই মানুষ হয়েছে।

সেই দীঘির সঙ্গে প্রেমিকের চরিত্রে অভিনয় করাটা কিন্তু অবশ্যই একটা মজার অভিজ্ঞতা। দীঘি মাশাআল্লাহ অনেক ভালো অভিনয় করে। ও শিখছে। আমার প্রত্যাশা ও অনেক বড় হবে সিনেমায়। সবাই ওর জন্য দোয়া করবেন।’

‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় আরো অভিনয় করেছেন সিমি, শবনম পারভীন, সুব্রত, আমির সিরাজীসহ অনেকেই। ছবিটি আসছে বছরে মুক্তি পাবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম