,

১৪ দিন আগেই হাসপাতাল ছেড়েছিলেন, হঠাৎ কী হয়েছিল?

news-image

স্পোর্টস ডেস্ক : ঠিক ১৪ দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই সময় তার এজেন্ট জানিয়েছিলেন, নিজের রোগের বিরুদ্ধে লড়াইয়ে ইচ্ছুক তিনি। কিন্তু সেই ইচ্ছা পূরণ হল না। তার আগেই একেবারে নিঃশব্দে চলে গেলেন ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা।

কয়েক সপ্তাহ আগে অবসাদ, অ্যানিমিয়া এবং ডিহাইড্রেশনের লক্ষণ নিয়ে লা প্লাতা একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। কিন্তু কয়েকদিন পর দেখা যায়, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। যে কারণে বিশ্বকাপজয়ী অধিনায়ককে বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। চলতি মাসের গোড়ার দিকে সেখানেই মারাদোনার জটিল অস্ত্রোপচার হয়।

সেই অস্ত্রোপচার সফল হয়েছিল। তারপর থেকেই বাড়ি যাওয়ার জেদ ধরেছিলেন। কিন্তু ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেই অস্ত্রোপচার এতটাই জটিল ছিল যে ম্যারাডোনার ম্যানেজার মাতিয়াস মোরলা জানিয়েছিলেন, সেই সময়টা সম্ভবত ম্যারাডোনার জীবনের ‘কঠিনতম মুহূর্ত’ ছিল। তিনি বলেছিলেন, ‘এটা (অস্ত্রোপচার) তার জীবন নিয়ে নিতে পারত।’

যদিও সেইসব শঙ্কা কাটিয়ে আটদিন পর অর্থাৎ ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। তবে বাড়ি যেতে পারেননি। মদ্যপান সংক্রান্ত সমস্যার কারণে সরাসরি তাকে বুয়েনস আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় গত সপ্তাহদুয়েক ধরে সেখানেই ছিলেন তিনি।

আর্জেন্তিনার সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। খবর দেওয়া হয় হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছেও যায়। কিন্তু শেষরক্ষা হয়নি।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি