,

আদালত থেকে মিলেমিশে বাড়ি ফিরলেন ৪৭ দম্পতি

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন স্ত্রী। আপসে নিষ্পত্তি হয়েছে তা। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বুধবার হয়েছে এমন ৪৭টি মামলার রায়। মামলা আপসে নিষ্পতি হওয়ায় আসামিদের খালাস দিয়েছেন বিচারক মো. জাকির হোসেন। রায় শেষে আদালত থেকে মিলেমিশে বাড়ি ফিরেছে ৪৭ দম্পতি।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নান্টু রায় বলেন, এ রায় একটি নজির। আদালত নিজে সংশ্নিষ্ট আইনজীবীদের সহায়তায় এ মামলাগুলো আপসে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন। সন্তানসহ পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে চলাসহ বিভিন্ন শর্তে মামলাগুলো আপসে নিষ্পত্তি করেছেন আদালত। সংসারে বিভিন্নভাবে স্বামীর নির্যাতনের শিকার হয়ে নারীরা আদালতে এসব মামলা করেছিলেন। স্বামী-স্ত্রীর ঝগড়া, ক্ষোভ, মান-অভিমানসহ তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী ও স্বামীর পরিবারের অন্যদের জড়িয়ে যৌতুক দাবির অভিযোগে মামলাগুলো হয়। আদালতের ব্যতিক্রমী এ রায় সমাজে একটি ইতিবাচক বার্তা দেবে।

রায় ঘোষণার পর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামাল মিয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছিলেন স্ত্রী। পরে আমরাই বিষয়টি বুঝতে পারি। আদালত থেকেও আপসে নিষ্পত্তির জন্য উৎসাহিত করা হয়েছে। কয়েক মাস স্ত্রী ও সন্তান আমার কাছে ছিল না। আজ তাদের বাড়িতে নিয়ে যাব। এই রায়ে আমরা খুশি।

একটি মামলার আইনজীবী আইনুল ইসলাম বাবলু বলেন, এ রায়ে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। স্বামী-স্ত্রীর মধ্যে মামলা হলে বিপাকে পড়ে সন্তানরা। মামলাগুলো নিষ্পত্তি হওয়ায় সবাই একসঙ্গে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি