,

আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা

news-image

অনলাইন ডেস্ক : কাউন্সিলের প্রায় এক বছর পর ধর্মবিষয়ক সম্পাদকের শূন্যপদ পূরণ করেছে আওয়ামী লীগ। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেষ হাসিনা তার এই পদের মনোনয়ন অনুমোদন করেছেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, মঙ্গলবার রাতে দলের একাধিক সূত্র সিরাজুল মোস্তফাকে এই পদে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দলের ২১তম কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।

ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকটি সম্পাদক পদ ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। এর মধ্যে সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে অর্থ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, ধর্মবিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদকের পদগুলো খালি ছিল। পরবর্তী সময়ে বাকি সম্পাদকের পদগুলো পূরণ হলেও ধর্মবিষয়ক সম্পাদক পদটি শূন্য ছিল। অবশেষে এই পদে সিরাজুল মোস্তফাকে দায়িত্ব দেয়া হলো। আগের কমিটিতে এই পদে ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লাহ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি