কঙ্গনাকে গ্রেপ্তার না করার নির্দেশ

news-image

বিনোদন ডেস্ক : জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জানুয়ারি মুম্বাই পুলিশের কাছে হাজিরা দিতে হবে অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং তার বোন রঙ্গোলি চান্ডেলকে। বম্বে হাইকোর্ট মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে। তবে, এই সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট মারফৎ ‘সাম্প্রদায়িক বিভেদ এবং ধর্মীয় উত্তেজনা’ তৈরির অভিযোগে গত অক্টোবর মাসে মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সোমবার কঙ্গনা এবং রঙ্গোলি বম্বে হাইকোর্টে সেই এফআইআর বাতিলের আবেদন জানালেও এ দিন তা খারিজ হয়ে যায়। মুম্বাই পুলিশের জারি করা পর পর তিনটি সমনে কঙ্গনারা কোনও সাড়া না দেওয়াতেই এই সিদ্ধান্ত নেয় আদালত।

আইনজীবী মারফৎ কঙ্গনা ও তার বড় বোন রঙ্গোলি জানান, ভাইয়ের বিয়ে উপলক্ষে ব্যস্ত থাকায় তারা জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারেননি। কিন্তু আদালত এই যুক্তি গ্রহণ করেনি। বিচারপতিরা জানিয়েছেন, “যা-ই কারণ থাকুক, সমনকে সম্মান জানাতে হবে।” এরই পাশাপাশি হাইকোর্ট অবশ্য কঙ্গনা ও তার বোনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা নিয়েও প্রশ্ন তুলেছে। বিচারপতি শিন্ডে পুলিশের উদ্দেশে প্রশ্ন করেন, “আপনারা কি দেশের নাগরিকদের সঙ্গে এই রকম আচরণ করেন?”

এর পর বিচারপতিরা কঙ্গনা ও রঙ্গোলিকে জানান, “আমরা আবেদনকারীদের সময় দিতে পারি। জানুয়ারি মাসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার সুযোগ দেওয়া হবে তাদের। তার আগে পুলিশ যাতে তাদের গ্রেফতার না করে সেই সুরক্ষা আমরা দেব।”

অন্য দিকে মুম্বাই পুলিশের আইনজীবীর পাল্টা যুক্তি, “ওদের আদালতের সুরক্ষার প্রয়োজন হলে যত দ্রুত সম্ভব ফিরে আসা উচিত। ওরা এমন কী বিশেষ ব্যক্তিত্ব যে জানুয়ারি মাস অবধি সময় দেওয়া হচ্ছে?”

মুম্বাই পুলিশ এর আগে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দফায় তাদের ডেকে পাঠায়। কিন্তু কঙ্গনা এবং রঙ্গোলি প্রত্যেক বারই তা এড়িয়ে যান। তাদের আইনজীবী এর আগে পুলিশকে জানান, ভাইয়ের বিয়ে উপলক্ষে কঙ্গনারা ১৫ নভেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে ব্যস্ত থাকবেন। গত সপ্তাহে মুম্বাই পুলিশ কঙ্গনা ও তার বোন রঙ্গোলিকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় বারের মতো ডেকে পাঠায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ