,

প্রথমবারের মতো চালু হল ৯৯৯ এর জন্য পৃথক গাড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক :   ৯৯৯ এর জরুরি সেবা আরও ত্বরান্বিত করতে প্রথমবারের মতো চালু হল আলাদা গাড়ি।

বগুড়া জেলা পুলিশে এই জরুরি সেবা নতুন তিনটি গাড়ি সংযোজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বগুড়া জেলা পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর জন্য নির্ধারিত তিনটি পিক-আপ ভ্যান উদ্বোধন করেছেন।

এ সময় পুলিশ সুপার জনাব মো. আলী আশরাফ ভুঁইয়া , বিপিএম (বার) সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ায় জাতীয় জরুরি সেবা দিতে জেলা পুলিশ সীমিত যানবাহন নিয়ে হিমশিম খাচ্ছিল। এরপর পুলিশ সুপার বগুড়া রেঞ্জ ডিআইজির নির্দেশনায় নিজস্ব উদ্যোগে গাড়ি তিনটি সংযোজন করা হয়। এ গাড়িগুলো জেলার বিভিন্ন এলাকা থেকে ৯৯৯ এ আসা কলগুলোকে সেবা প্রদান করবে।

এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভুঁইয়া বলেন, ৯৯৯ এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বেড়েছে সেবা প্রার্থীর সংখ্যাও। যে হারে সেবা প্রার্থীর সংখ্যা বাড়ছে সেই হারে আমরা খুব দ্রুত সময়ে তাদেরকে সার্ভিস দিতে হলে ৯৯৯ এর জন্য ডেডিকেটেড গাড়ি হলে ভালো হয়। এই বিষয়টাকে সামনে রেখে আমরা বগুড়া জেলায় ৯৯৯ এর জন্য আলাদা তিনটি গাড়ি যোগ করেছি। যেগুলো শুধু ৯৯৯ এর কলে এটেন্ট করবে। টিম যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে পৌঁছে যাবে। এতে সেবা প্রার্থীরা বেশি উপকৃত হবেন বলে মনে করেন এসপি আলী আশরাফ ভুঁইয়া।

প্রসঙ্গত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০১৭ সালের ১২ ডিসেম্বর চালু হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯। এই সেবায় বাংলাদেশ পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস দ্রুততার সঙ্গে সেবা প্রদান করে যাচ্ছে। সেবাটি দেশব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক