,

ডিএনসিসি মেয়রের সাথে ভারতের রাষ্ট্রদূতের ভার্চুয়াল বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : মেয়র মো. আতিকুল ইসলাম (বাঁয়ে) ও ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সাথে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামীর এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় ভারতের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারত দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের মধ্যে নগর পরিকল্পনা ও নাগরিক সেবা প্রদানে একে অন্যের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। এতে উভয় দেশের শহরগুলো আরো সমৃদ্ধ হবে।

এসময় বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকা শহরে ডেইলি ইনটিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, ইনটেলিজেন্ট সিকিউরিটি সিস্টেম, ইনটেলিজেন্ট লাইটিং সিস্টেম, উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের উন্নয়ন ইত্যাদি বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠককালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি