রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহারার চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা নেই

news-image

বিনোদন প্রতিবেদক : এক সময়ের রুপালী পর্দা কাঁপানো নায়িকা সাহারা। ২০০৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক। অভিনয় ক্যারিয়ারে সর্বমোট ৫০টি’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। আর সর্বশেষ তাকে দেখা গেছে ২০১৪ সালে রাজু চৌধুরীর ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্রে।

পরের বছরই মাহবুবুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাহারা। এরপর থেকেই রূপালি পর্দায় অনিয়মিত এই অভিনেত্রী। যদিও কয়েকবার অভিনয়ে ফেরার কথা জানালেও স্বামীর ইচ্ছাতে তা আর হয়নি বলে জানিয়েছেন সাহারা।

তিনি জানান, বর্তমানে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তাছাড়া এখন তিনি নিজস্ব ফ্যাশন হাউজেও সময় দিচ্ছেন। মূলত স্বামী মাহবুবুর রহমানের ইচ্ছায় চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন সাহারা। চলচ্চিত্রে অভিনয় করাটা একেবারেই পছন্দ করেন না তার স্বামী। যে কারণে দূরে রয়েছেন তিনি আর ভবিষ্যতে চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা নেই তার।

উল্লেখ্য, সাহারা নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে নাচ শিখেছেন। আর সে সুবাদেই পরিচালক লিটনের সঙ্গে তার পরিচয়। সাহারা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর তালিকায় আছে- ‘নিষ্পাপ মুন্না’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘খোদার পরে মা’ ‘মাই নেম ইজ সুলতান’, ‘বন্ধু তুমি শত্রু তুমি’ ‘আমার পৃথিবী তুমি’, ‘১ টাকার ছেলে কোটি টাকার মেয়ে’, ‘পিতা পুত্রের গল্প’, ‘অশান্ত মন’, ‘সাহেব নামে গোলাম’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘শান্ত কেন অশান্ত’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী