,

করোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, বাইডেনকে সহায়তার প্রস্তাব জাসিন্ডা আরডার্নের

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে করোনার ব্যাপক প্রাদুর্ভাব মোকাবেলায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর সঙ্গে কথা বলেন জাসিন্ডা আরডার্ন। তখনই তাঁকে এমন প্রস্তাব দেওয়া হয়।

জাসিন্ডা আরডার্ন ওয়েলিংটনে সাংবাদ সম্মেলনে বলেন, আমি তাঁকে (জো বাইডেন) এবং তাঁর দলকে নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে করোনা মোকাবেলায় যা শিখেছি তা জেনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলাম।

প্রসঙ্গত, করোনা মোকাবেলায় সারা বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে নিউজিল্যান্ড।
সূত্র: রয়টার্স।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা