বাংলাদেশ সীমান্ত নিয়ে অ্যাঞ্জেলিনা জোলির সিনেমা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ সীমান্ত নিয়ে সিনেমা তৈরি করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। স্টারডাস্ট ও টেকডটনেটের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সিনেমাটির নাম আনরিজেনবল বিহেভিয়ার এবং পরিচালনা করছেন জোলি নিজেই। প্রযোজক হিসেবে থাকছেন নামি অভিনেতা টম হার্ডি।

বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি নিয়ে ছবি তুলেছিলেন ব্রিটিশ ওয়ার ফটোগ্রাফার ডন ম্যাককালিন। ১৯৭১ সালে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের কলোরার প্রাদুর্ভাব নিয়ে ছবি তোলেন তিনি।

সেসময়কার কলেরার পরিস্থিতি নিয়েই এ সিনেমার কাহিনী। তবে সিনেমায় বাংলাদেশ প্রসঙ্গ থাকলেও মুলত এ ছবিতে প্রধান চরিত্র ডন ম্যাককালিন নিজেই।

অ্যাঞ্জেলিনা জোলির পরিচালিত শেষ সিনেমা ছিল ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’। এরপর এ সিনেমাটি নির্মাণ করছেন।

১৯৯২ সালে প্রকাশ হওয়া ম্যাককালিনের আত্মজীবনী অবলম্বনে তৈরি হচ্ছে ‘আনরিজেনবল বিহেভিয়ার’। ২০১৭ সালে প্রকাশ হয় বইটি হালনাগাদ সংস্করণ।

ম্যাককালিন তার আত্মজীবনীতে বাংলাদেশ প্রসঙ্গ ছাড়া বার্লিন দেয়ালের পতন থেকে সিরিয়ার গৃহযুদ্ধের ঝুঁকিপূর্ণ এলাকায় এই চিত্রশিকারির অভিযান ওঠে এসেছে।

বলা হয়, প্রাপ্তবয়স্ক জীবনে ঘটা সব বড় ঘটনার সাক্ষী ম্যাককালিন। সেখানে আরও আছে নর্থ লন্ডনের গ্যাং সংস্কৃতি থেকে কঙ্গো, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ অনেক অঞ্চলের লড়াই ও মানবিক বিপর্যয়ের ঘটনা।

আনরিজেনবল বিহেভিয়ার নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ডন ম্যাককালিনের জীবনে নির্ভীকতা ও মানবিকতার অনন্য সমন্বয় দেখতে পেয়েছেন। যিনি যুদ্ধের সত্য তুলে ধরতে চেয়েছেন সব সময়। ডনের আপসহীন দৃষ্টিতে এসব দেশের চিত্র তুলে ধরতে চান।

বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ