শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিদ্যুতের ফাঁদে মারা গেল বন্যহাতি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বৈদ্যুতিক তার দিয়ে বন্যহাতি হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতের কোনো এক সময় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) সফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাহাড়ি এলাকায় অগ্রহায়ণ মাসে পাকা ধান খাওয়ার জন্য হাতির পাল ক্ষেতে চলে আসে। স্থানীয় চাষীরা অতিষ্ঠ হয়ে ধানক্ষেত রক্ষায় বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখে। রোববার রাতে বন্যহাতি ধানক্ষেতে এলে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।

পরে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেন। থানা পুলিশ বন বিভাগকে জানায়। বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে হাতিটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করেছে বলে জানা গেছে। এর আগে কয়েকবার একই জায়গায় বৈদ্যুতিক তার দিয়ে বন্যহাতি হত্যার অভিযোগ রয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) সফিকুল ইসলাম যুগান্তরকে জানান, বন্যহাতি মৃত্যুর ঘটনায় আমরা ঘটনাস্থলে ঘুরে দেখেছি। হাতির ময়নাতদন্ত হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ