,

নাটোরে স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল স্ত্রী

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুড়ে দেয়া এসিডে ঝলসে গেল স্ত্রীর মুখমন্ডলসহ শরীরের অন্যান্য অংশ। সোমবার সন্ধ্যায় উপজেলার জুয়াড়ি ইউনিয়নের কামারদহ গ্রামে এ ঘটনা ঘটে।

নার্গিস আক্তার নুপুর (২৮) নামে আহত ওই গৃহবধূ কামারদহ গ্রামের আনোয়ার হোসেন তাজেমের মেয়ে। অভিযুক্ত স্বামী আবু তালেব উপজেলার আহম্মেদপুর এলাকার মৃত রাহাত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ডাকাতিসহ একাধিক মামলার আসামি আবু তালেব কয়েক বছর যাবত নার্গিস আক্তার নুপুরকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব-কলহ লেগে থাকতো। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে আবু তালেব তার স্ত্রীর শরীরে এসিড ছুড়ে মারে।

এতে নার্গিস আক্তার নুপুরের মুখের একটি অংশসহ শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে আবু তালেব পালিয়ে যায়। পরে স্বজনরা নুপুরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে তাকে সেখান থেকে নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত আবু তালেব পলাতক রয়েছে, তবে তাকে আটকের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক