,

যারা বিদেশে ঘাস চাষ শেখা নিয়ে প্রশ্ন তোলে, তাদের জ্ঞান-বুদ্ধিই নেই

news-image

অনলাইন ডেস্ক : পরিকল্পনা কমিশন তীব্র সমালোচনা উপেক্ষা করেই চূড়ান্ত অনুমোদনের জন্য ‘ঘাস চাষ সম্প্রসারণ’ প্রকল্প একনেক টেবিলে তুলতে যাচ্ছে। মন্ত্রণালয় বলছে প্রকল্পটি নিয়ে অযৌক্তিক সমালোচনা হচ্ছে। তাদের দাবি, মানসম্মত পুষ্টি ও দুধের উৎপাদন বাড়াতে গবাদিপশুর ঘাস চাষের আধুনিক প্রশিক্ষণ প্রয়োজন।

জানা গেছে, পুষ্টিকর ঘাস চাষ শিখতে বিদেশ পাঠানো হচ্ছে প্রাণিসম্পদের ৩২ কর্মকর্তাকে, এমন খবরে আবারও আলোচনায় পরিকল্পনা কমিশন। প্রকল্প প্রস্তাবনায় দেখা যায়, ১শ ১ কোটি ৫৩ লাখ টাকা মোট ব্যয়ের প্রকল্পে, বিদেশে প্রশিক্ষণ গ্রহণ খাতে ৩২ কর্মকর্তার পেছনে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা। এমন প্রস্তাবনা নিয়েই মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদনের জন্য তোলা হচ্ছে প্রকল্পটি। সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলতি বছরের এপ্রিলে শুরু হয়ে ২০২৪ সালের মার্চে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাণিসম্পদ অধিদপ্তর।

যদিও কমিশন বলছে, অযৌক্তিকভাবে না জেনেই সমালোচনা হচ্ছে প্রকল্পটি নিয়ে। বিভিন্ন দেশে গবাদি পশুর জন্য পরিকল্পিতভাবে পুষ্টিকর ঘাস চাষ হয়ে থাকে।

এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘাস চাষ শেখা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের জ্ঞান বুদ্ধিই নেই। দেশে ঘাস না হলে গরু দুধ দেবে কিভাবে? আমরা হাইজিন ভ্যারাইটি বানিয়েছি, শংকর জাত করেছি আর গরুকে ঘাস খাওয়াবো না? গরু দুধ দেবে কি বাতাস খেয়ে?

এদিকে, অপচয়রোধে যাতে অযৌক্তিক খাতে কোনো ব্যয় অনুমোদন না হয়, সেদিকে কড়া নজরদারির তাগিদ উন্নয়ন অর্থনীতিবিদদের। সরকারি অর্থের যৌক্তিক ব্যয় নিশ্চিতে, বিশেষজ্ঞ টিম দিয়ে প্রকল্প প্রস্তাবনা যাচাই বাছাইয়ের আহ্বান তাদের।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একের পর এক অনিয়মের ঘটনা সামনে আসায়, বছরখানেক আগেই নড়েচড়ে বসে পরিকল্পনা মন্ত্রণালয়। এমনকি অর্থের অপচয় বন্ধে প্রকল্পের টাকায় বিদেশ ভ্রমণের ওপর একরকম নিষেধাজ্ঞাও আসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে।

উন্নয়ন অর্থনীতিবিদ ড.আবু ইউসুফ বলেন, যৌক্তিক ব্যয় নিশ্চিত করতে হবে। যদি ঘাস শিখতে বিদেশ যেতেও হয়, তাহলে যত কম ব্যয়ে ও কম মানুষ নিয়ে যাওয়া যায় সেটা খেয়াল রাখতে হবে।

সূত্র : সময় নিউজ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা