শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামের তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মারা গেছেন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের আসামের তিনবারের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা তরুণ গগৈ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

২৫ আগস্ট কভিডে আক্রান্ত হয়েছিলেন তরুণ গগৈ। প্রায় দু’মাস হাসপাতালে ভর্তি থাকার পর ২৫ অক্টোবর ছাড়া পান তিনি। ফের ২ নভেম্বরে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সোমবার সকালের দিকে হাসপাতাল সূত্র জানায়, গগৈর শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক হয়ে পড়ে। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়। কিন্তু বেঁচে ফিরতে পারেননি।

১৯৩৬ সালের ১ এপ্রিল রঙ্গাজন টি এস্টেটে এক তাই-অহমীয় পরিবারে জন্ম গগৈয়ের। তার বাবা ছিলেন ওই এস্টেটেরই চিকিৎসক। মা ছিলেন প্রখ্যাত কবি গণেশ গগৈয়ের ছোট বোন।

গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পরে ১৯৬৮ সালে প্রথম জোরহাট পৌরসভার ভোটে লড়েছিলেন। সেই প্রথম নির্বাচনী জয়। ১৯৭১ সালের লোকসভা ভোটে জোরহাট কেন্দ্রের প্রার্থী হিসেবে গগৈকে বেছে নেন ইন্দিরা গান্ধী। ১৯৮৫ পর্যন্ত ওই কেন্দ্রের সাংসদ ছিলেন গগৈ।

১৯৯১ সালে কালিয়াবর লোকসভা কেন্দ্র থেকে জিতে নরসিংহ রাও সরকারের মন্ত্রী হয়েছিলেন গগৈ। পরবর্তীতে ২০০১ সালে তিনি প্রথমবারের মতো আসামের মুখ্যমন্ত্রী হন। পরপর তিনবার এ দায়িত্ব পালন করেন গগৈ।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ