,

প্রেম করে বিয়ে করা স্ত্রীকে টাকার জন্য বেচে দিলেন স্বামী

news-image

অনলাইন ডেস্ক : প্রেম করে বিয়ে করা স্ত্রীকে টাকার জন্য বেচে দিয়েছেন এক পাষণ্ড স্বামী। এ ঘটনা ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুরের নতুনহাটে। ওই গৃহবধূর পরিবারের অভিযোগে ভারতীয় পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, নতুনহাটের হরিজন শেঠ এলাকার বাসিন্দা দীপ হালদার বছর দেড়েক আগে ১৮ নম্বর ওয়ার্ডের রাজপুত পাড়ার বাসিন্দা টুম্পা হরিজনকে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

টুম্পার আত্মীয়দের দাবি, দীপ বিয়ের কিছু দিনের মধ্যেই টুম্পাকে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখিয়ে শিলিগুড়িতে তার দিদির বাড়িতে নিয়ে যায়। তাদের অভিযোগ, পেশায় বার ড্যান্সার দিদির সঙ্গে ছক কষে টাকার লোভে দীপ স্ত্রী টুম্পাকে বিক্রি করে দেয়।

টুম্পার আত্মীয়দের আরও অভিযোগ, বিগত দেড় বছরের মধ্যে দীপ বহুবার শ্বশুরবাড়ি থেকে টাকা আদায় করেছে। টাকা না দিলে সে টুম্পার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো বলেও অভিযোগ। টাকা না দিলে সে মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি টুম্পার বাড়ির লোকজনের।

টুম্পার আত্মীয়দের বক্তব্য, শুক্রবার টুম্পাকে ছাড়াই বাড়ি ফেরেন দীপ। এর পরই শুরু হয় তার খোঁজ। শিলিগুড়িতে দীপের দিদির বাড়িতেও যান টুম্পার আত্মীয়রা। কিন্তু সেখানেও তার কোনও খোঁজ মেলেনি। এর পর শান্তিপুরে দীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা