,

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

রোববার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৩২)। তিনি বগুড়ার আদমদীঘি এলাকার তবিবুর রহমানের ছেলে। চাকরি সূত্রে পরিবার নিয়ে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরীপাড়ার বসবাস করতেন তিনি।

নিহত আনোয়ার হোসেনের ভাই আতাউর হোসেন জানান, কক্সবাজারে মেডিপ্লাস নামে একটি টুথপেস্ট কোম্পানিতে বিক্রয়কর্মী (এসআর) হিসেবে চাকরি করতেন ভাই আনোয়ার হোসেন।

প্রতিদিনের মতো রোববার রাতে অফিস শেষে বাসায় ফেরার পথে বাসটার্মিনাল এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ওই সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে গতিরোধ করে ছুরিকাঘাত করে আনোয়ারকে খুন করা হয় বলে জানান ভাই আতাউর রহমান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

তা ছাড়া আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী