,

পুড়ে যাওয়া সিলেট বিদ্যুৎ উপকেন্দ্রে সিসি ক্যামেরাই নেই!

news-image

নিউজ ডেস্ক : সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্র সিসি ক্যামেরা না থাকার প্রমাণ পাওয়া গেছে। নেই কোনও অটো ইভেন্ট রেকর্ডার। বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর তদন্ত কমিটির দেওয়া তথ্যে উঠে আসে এসব তথ্য। এত বড় একটি স্থাপনার নিরাপত্তায় পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) গাফিলতি হতাশ করেছে বিদ্যুৎ বিভাগ গঠিত তদন্ত কমিটিকে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মো. দস্তগীর, এনডিসিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। গত ১৭ নভেম্বর কমিটি গঠন করার পর তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শনে যায়। তদন্ত কমিটি পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য মন্ত্রণালয় ৭ দিনের সময় দিয়েছে।

তদন্ত কমিটির সদস্য সচিব পাওয়ার সেলের পরিচালক মো. আব্দুর রউফ মিয়া বলেছেন, কুমারগাঁও উপকেন্দ্রে কোনও সিসি ক্যামেরা নেই। ফলে আগুন কেন লেগেছে তা উদ্ঘাটন স্থানীয়দের সাক্ষীর ওপরই নির্ভর করছে। আমরা উপস্থিত সকলের কাছে শুনেছি কেন কীভাবে আগুন লেগেছে। তারা আমাদের জানিয়েছে, হঠাৎ তারা ধোঁয়া দেখতে পেয়ে এগিয়ে গেছে। কিন্তু আশপাশে তখন ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। তিনি বলেন, অন্য সব বড় উপকেন্দ্রে অটো ইভেন্ট রেকর্ডার থাকে। কখন কি হচ্ছে না হচ্ছে তা সেখানে সংরক্ষিত থাকে কিন্তু কুমারগাঁও সাবস্টেশনে তাও নেই।

কুমারগাঁও সাবস্টেশনের বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা ২২০ মেগাওয়াট। সিলেট ছাড়াও সুনামগঞ্জ, ছাতক আশপাশের এলাকায় এখান থেকে বিদ্যুৎ সঞ্চালন করে পিজিসিবি। একই সঙ্গে এখানে দুটি ট্রান্সফরমার দিয়ে সিলেট শহরে বিদ্যুৎ বিতরণ করে পিডিবি। কুমারগাঁও উপকেন্দ্রের জায়গায় দুটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

জানতে চাইলে পিজিসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইয়াকুব এলাহি চৌধুরী বলেন, উপকেন্দ্রটি অনেক পুরাতন, ১৯৬৭ সালে স্থাপিত। প্রথমে ১৩ মেগাওয়াট দিয়ে সঞ্চালন শুরু হলেও এখন ২০০ মেগাওয়াটের উপরে এখান থেকে সঞ্চালন করা হয়। পুরাতন এই উপকেন্দ্রের বাইরেও আমরা সিলেটে আরও দুটি নতুন উপকেন্দ্র নির্মাণ করছি। এই কেন্দ্রটি সংস্কার করা হবে। পুরনো জিনিসে কি কেউ নতুন কিছু স্থাপন করে? তাই এখানে নতুন করে কিছু বসানো হয়নি।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সকাল ১১টা ০২ মিনিটে সিলেট কুমারগাঁও উপকেন্দ্রে আগুন লাগে। আগুনে পিজিসিবি এবং এবং পিডিবির দুটি ট্রান্সফরমার পুড়ে যায়। একই সঙ্গে সুইচ রুম, সার্কিট ব্রেকার পুড়ে গেছে। এতে সিলেট ৩১ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

সাম্প্রতিক সময়ে সিলেটের বাইরেও বেশ কয়েকটি উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক উপকেন্দ্রে আগুন লাগাতে পিজিসিবির সংরক্ষণ ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। সরকার বারবার এ ধরনের দুর্ঘটনা এড়ানোর নির্দেশনা দিলেও পিজিসিবি সবকিছু ঠিকঠাকভাবে চালাতে ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা