,

সুরক্ষিত থেকে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার আসার পর দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশিষ্ট কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর ওপর শেখ হাসিনা সেতু, যশোরের অভয়নগরে ভৈরব নদীর ওপর একটি সেতু ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বরেরও উদ্বোধন করেন তিনি। এ স্থাপনাগুলো উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, তার সরকার উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছে। পদ্মা সেতুসহ সারাদেশের যোগাযোগ নেটওয়ার্ক অর্থনৈতিক উন্নয়নে কাজে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবিলা করেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।’ সুরক্ষিত থেকে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা