,

মোটরসাইকেলের জন্য নির্যাতন, গৃহবধূর ‘আত্মহত্যা’

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় স্বামী ও শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে রুবি আক্তার (১৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে । গতকাল শনিবার রাতে রুবি উপজেলার বরাইদ ইউনিয়নের দক্ষিণ রৌহা গ্রামে তার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গতকাল রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত গৃহবধূ স্থানীয় আগ তাড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার স্বামী রাজু আহম্মেদ এবার এসএসসি পাশ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় মাস আগে দক্ষিণ রৌহা গ্রামের আ. করিমের ছেলে রাজুর সঙ্গে টাঙ্গাইল জেলার নাগরপুরের সাক্ষীপাড়া গ্রামের পিয়ার আলীর মেয়ে রুবির বিয়ে হয়। বিয়ের দুই মাস যেতে না যেতেই একটি মোটরসাইকেলের জন্য রাজু ও শাশুড়ি রুবির ওপর অত্যাচার শুরু করে।

নিহতের মা শাহানাজ বেগম অভিযোগ করে বলেন, ‘বিয়ের সময় রাজুর চাহিদা মতো অনেক কিছুই যৌতুক দেওয়া হয়। এরপর সে একটি মোটরসাইকেলের জন্য আমার মেয়েকে চাপ দিতে থাকে। এটি দিতে অস্বীকার করায় রাজু ও তার মা আমার মেয়ের ওপর নির্যাতন করত। তাদের নির্যাতন সহ্য করতে না পেরেই আমার মেয়ে আত্মহত্যা করেছে।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মিঞা বলেন, ‘এ ঘটনায় নিহতের মা শাহনাজ বেগম বাদী হয়ে রাজু ও তার মা পারুল বেগমের নামে আত্মহত্যা প্ররোচনায় মামলা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের