শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোমূত্র কতটা উপকারি তা প্রমাণ হয়ে গেছে : বিজেপি নেতা

news-image

অনলাইন ডেস্ক : কোচবিহারের দিনহাটায় গোমাতা পূজার পর গোমূত্র পান কর্মসূচি পালন করেন বিজেপি নেতারা।

করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সবাইকে গোমূত্র পানের আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা।

রবিবার ভারতের কোচবিহারের দিনহাটায় গোমাতা পূজার পর গোমূত্র পান কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে গোমূত্র পানে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ সেরে যায় বলে হাস্যকর দাবিও করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা কৃষাণ মোর্চার সহ সভাপতি জীবেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘অনেকে নানা কথা বললেও, গোমূত্র কতটা উপকারি তা প্রমাণ হয়ে গেছে। ক্যান্সারের ওষুধ হিসেবে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা প্রতিষ্ঠানে গোমূত্র ব্যবহৃত হচ্ছে। এছাড়াও গোমূত্র বিভিন্ন রকম রোগ-জীবাণুকে ধ্বংস করে।’

জি-নিউজের প্রতিবেদনে বলা হয়, রবিবার দিনহাটার সাহেবগঞ্জের খারুভাজ বাজারে স্থানীয় বিজেপি গোমাতা পূজার আয়োজন করে। শ্রদ্ধা ও ধুমধাম সহকারে হয় পূজা। পূজার পর গোমাতাকে প্রদক্ষিণ করেন বিজেপি নেতারা। এরপরই গোমূত্র পান কর্মসূচি শুরু করেন তারা। এতে নিজেরা গোমূত্র পান করার পাশাপাশি উপস্থিত সবাইকে গোমূত্র পানের জন্য আহ্বানও জানান তারা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ