শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরায় স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে স্ত্রীকে গণধষর্ণের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে রবিবার মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী।

ভুক্তভোগীর স্বামী বলেন, গত প্রায় বিশ দিন আগে ধান সংগ্রহ করার জন্য নিজ এলাকা ঝিনাইদহের শৈলকূপা উপজেলা থেকে মাগুরা সদরের জাগলা গ্রামে ধান সংগ্রহের জন্য আসেন তিনি। এ সময় তিনি ও তার স্ত্রী ওই এলাকার মাঠে তাবু টাঙিয়ে বসবাস করছিলেন।
তিনি আরও বলেন, শনিবার রাতে পাঁচজনের একটি সংঘবদ্ধ চক্র আমাকে গাছের সাথে বেঁধে রেখে আমার স্ত্রীকে ধর্ষণ করে। এ সময় আমার কাছে থাকা ৫ হাজার টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ধর্ষণের স্বীকার গৃহবধূর স্বামী রবিবার দুপুরে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ