,

৪৪ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে এক বাংলাদেশির বিরুদ্ধে ফেসবুকের মামলা

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুকডটকমডটবিডি (facebook.com.bd) নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। এস কে শামসুল আলম নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ফেসবুক।

রবিবার তার বিরুদ্ধে ফেসবুকের পক্ষে নিয়োগকৃত আইনজীবী এস এম আরিফুল ইসলাম ঢাকা জেলা জজ আদালতে ট্রেডমার্ক অ্যাক্ট ৯৬ ও ৯৭ ধারায় এবং ফৌজধারি আইনের ১৫১ ধারায় ক্ষতিপূরণ চেয়ে এই মামলা দায়ের করেন। একইসঙ্গে মামলায় ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এ বিষয়ে আগামী ১ ডিসেম্বর ঢাকার জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার সূত্রে জানা যায়, ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ‘ফেসবুকডটকমডটবিডি’ নামে একটি দেশি ডোমেইন খোলে। এরপর ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তারপর এটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ পাঠান। নোটিশ পাঠালেও তারা ডোমেইনটি বন্ধ করেনি। বরং ডোমেইনটি বিক্রির জন্য ওই ব্যক্তি বিজ্ঞাপন দেন।

এর আগে ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় এস কে শামসুল আলমের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান ফেসবুক কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা